ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য তাহমিনা আখতার

সংগৃহীত ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ূয়া তাকে ফুল দিয়ে বরণ করেন।

চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত তাহমিনা আখতার বলেন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় উৎকর্ষ অর্জনের লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশীদারিত্বমূলক প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

বিষয় : রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নারী উপাচার্য

শিরোনাম নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য তাহমিনা আখতার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ূয়া তাকে ফুল দিয়ে বরণ করেন।

চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত তাহমিনা আখতার বলেন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় উৎকর্ষ অর্জনের লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশীদারিত্বমূলক প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ