ঢাকার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ববিরোধসহ আরো কয়েকটি কারণে তাঁকে হত্যা করা হতে পারে। পুলিশ ও স্বজনরা জানায়, নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।