প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্ক ||
ঢাকার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ববিরোধসহ আরো কয়েকটি কারণে তাঁকে হত্যা করা হতে পারে। পুলিশ ও স্বজনরা জানায়, নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ