ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের

পরিত্যক্ত রেলের লোহা লুটের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়

শিরোনাম ডেস্ক
শিরোনাম ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

পরিত্যক্ত রেলের লোহা লুটের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়
ছবিঃ শিরোনাম নিউজ

সিরাজগঞ্জ পৌর শহরের এস.বি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত রেলের পাত বা লোহা লুটের ঘটনায় এলাকার বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। মূলত মাদকসেবী চোরের দল এ কান্ড ঘটিয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ধারণা করছেন।

তবে একটি কুচক্রি মহল বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিএনপি নেতা মিলন সেখসহ নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ ঘটনায় রেলওয়ে কলোনী বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

এস.বি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান, গত শনিবার রাতে একদল লোক স্কুলের তালা ভেঙ্গে অভ্যন্তরে রেলের পরিত্যক্ত কিছু পাত/লোহা লুট করে নিয়ে যায়। এ সময় স্কুলের নাইটগার্ড একটি রুমে খাবার খাচ্ছিল। ঘরে ফ্যান চলায় ওই নাইটগার্ড কোন কিছু বুঝতে পারেনি। এ ঘটনায় থানায় জিডি দায়ের করা হয়েছে। তবে ঘটনাটির সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত রেলের পাত/লোহা হওয়ায় চোরের দল এ কান্ড ঘটিয়েছে। 

এ বিষয়ে বিএনপি নেতা মিলন সেখ জানান, রেলওয়ে স্কুলের পাত/লোহা লূটের ঘটনার সাথে আমিতো দুরের কথা বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিষয় : বিএনপি সিরাজগঞ্জ রেল লোহা

শিরোনাম নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পরিত্যক্ত রেলের লোহা লুটের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ পৌর শহরের এস.বি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত রেলের পাত বা লোহা লুটের ঘটনায় এলাকার বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। মূলত মাদকসেবী চোরের দল এ কান্ড ঘটিয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ধারণা করছেন।

তবে একটি কুচক্রি মহল বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিএনপি নেতা মিলন সেখসহ নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ ঘটনায় রেলওয়ে কলোনী বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

এস.বি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান, গত শনিবার রাতে একদল লোক স্কুলের তালা ভেঙ্গে অভ্যন্তরে রেলের পরিত্যক্ত কিছু পাত/লোহা লুট করে নিয়ে যায়। এ সময় স্কুলের নাইটগার্ড একটি রুমে খাবার খাচ্ছিল। ঘরে ফ্যান চলায় ওই নাইটগার্ড কোন কিছু বুঝতে পারেনি। এ ঘটনায় থানায় জিডি দায়ের করা হয়েছে। তবে ঘটনাটির সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত রেলের পাত/লোহা হওয়ায় চোরের দল এ কান্ড ঘটিয়েছে। 

এ বিষয়ে বিএনপি নেতা মিলন সেখ জানান, রেলওয়ে স্কুলের পাত/লোহা লূটের ঘটনার সাথে আমিতো দুরের কথা বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ