ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

নওগাঁর বদলগাছীতে

জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন

জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন
ছবিঃ শিরোনাম নিউজ

নওগাঁর বদলগাছীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে  আয়োজিত জাতীয় ফল মেলায় নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদাসহ প্রায় ৪২ জাতের দেশীয় মৌসুমি ফলের প্রদর্শনী করা হয়। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ও ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি পলাশ উদ্দিন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু , বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন , রঞ্জন কুমার পাল , সজল সরকার প্রমুখ।

মেলায় শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং ফল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বদলগাছীর মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতীয় ফল মেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ