ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম নিউজ

নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনল মেটা

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহারেও কি লাগবে টাকা?

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহারেও কি লাগবে টাকা?
ছবিঃ শিরোনাম নিউজ

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু করেছে মেটা। ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ ও ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে এসব সেবার জন্য মাসিক ৯৯ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই-সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিজনেস, কনটেন্ট ক্রিয়েটর ও মেটা এআই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারও যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় মেটাতেই মেটা সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের দিকে ঝুঁকছে। প্রতিষ্ঠানটি আগামী কয়েক বছরে এআই অবকাঠামোয় ১২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, শুধুমাত্র অতিরিক্ত সুবিধার বিনিময়ে অর্থ আদায়ের এই কৌশল ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

বিষয় : ফেসবুক প্রযুক্তি মেটা

শিরোনাম নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহারেও কি লাগবে টাকা?

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু করেছে মেটা। ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ ও ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে এসব সেবার জন্য মাসিক ৯৯ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই-সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিজনেস, কনটেন্ট ক্রিয়েটর ও মেটা এআই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারও যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় মেটাতেই মেটা সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের দিকে ঝুঁকছে। প্রতিষ্ঠানটি আগামী কয়েক বছরে এআই অবকাঠামোয় ১২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, শুধুমাত্র অতিরিক্ত সুবিধার বিনিময়ে অর্থ আদায়ের এই কৌশল ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ