ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচির উদ্বোধন

ছবিঃ শিরোনাম নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর, মনোরম ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কলেজের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচির অর্থায়ন করেছেন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির মোট ৪৯০টি গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে ১৫০টি সুপারি, ১৫০টি উইপিং, ১২৫টি মেহগনি, ৫টি বকুল, ৫টি নিম, ৫টি কৃষ্ণচূড়া এবং ৫০টি পাতাবাহার গাছ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম কলেজ

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর, মনোরম ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কলেজের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কর্মসূচির অর্থায়ন করেছেন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির মোট ৪৯০টি গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে ১৫০টি সুপারি, ১৫০টি উইপিং, ১২৫টি মেহগনি, ৫টি বকুল, ৫টি নিম, ৫টি কৃষ্ণচূড়া এবং ৫০টি পাতাবাহার গাছ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ