ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

রংপুরে কারমাইকেল কলেজে

ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবিঃ শিরোনাম নিউজ

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ এর ইতিহাস বিভাগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীনদের কলেজ ও বিভাগীয় পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৫ জুন) ইতিহাস বিভাগের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাস কেবল অতীতের ঘটনাবলির বিবরণ নয়, বরং একটি জাতির পরিচয়, ঐতিহ্য ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, বিশ্লেষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান সেই সাথে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। তিনি বলেন, কলেজ জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে। এছাড়ায় দেশপ্রেমে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোর্শেদ আহমেদ খান। তিনি ইতিহাস বিভাগের দীর্ঘ ঐতিহ্য ও সাফল্যের কথা তুলে ধরে নবীনদের বিভাগীয় বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নূর জাহান বেগম। সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ইতিহাস বিভাগ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, বিভাগীয় কার্যক্রমে সম্পৃক্ততা এবং শিক্ষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক অভিলাষময় ঈশোর, আবু সাদাত মো. রকিবুল হাসান  সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন মিয়া, এবিএম ফেরদৌস, মো. মাসুদ রানা ও মো. রবিউল ইসলাম এবং প্রভাষক মো. হান্নান মিয়া, মো. মনোয়ারুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। 

ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সিদরাতুল ইসলাম ও আনিকা তাবাসসুম। 

পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিভাগের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বিষয় : শিরোনাম রংপুর কলেজ

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ