ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

উঠেছে অনুমতির প্রশ্ন

সরকারি কনফারেন্স রুমে ‘১ লাখ ফলোয়ার’ উৎসব! প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই আয়োজনের অভিযোগ

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান কাজিপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর কনফারেন্স রুমে কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক পেজের ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে উৎসব আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল স্থাপনা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহারের ঘটনায় বৈধতা, জবাবদিহি ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজের ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, জনসাধারণের অর্থে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা কীভাবে ব্যক্তিগত উদযাপনের জন্য ব্যবহার করা হলো এবং এর অনুমোদন কে দিয়েছেন।

আরও গুরুতর অভিযোগ হলো, পুরো আয়োজনটি প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে কাজিপুর আইএইচটির প্রতিষ্ঠান প্রধান জুবাইদা মিনহাজ বলেন, “আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আমার কিছুই জানা নেই। যদি আমার অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স রুম ব্যবহার করে এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে সেটি নিয়ম ও আইনের পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারে দায়িত্বশীলতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি অফিস ও স্থাপনা নির্ধারিত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য ব্যবহারের বিধান থাকলেও ব্যক্তিগত বা প্রচারণামূলক অনুষ্ঠানের ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক।

ঘটনার প্রকৃত কারণ, অনুমোদনের উৎস এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর সবার।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম সরকারি প্রতিষ্ঠান

শিরোনাম নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

সরকারি কনফারেন্স রুমে ‘১ লাখ ফলোয়ার’ উৎসব! প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই আয়োজনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান কাজিপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর কনফারেন্স রুমে কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক পেজের ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে উৎসব আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল স্থাপনা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহারের ঘটনায় বৈধতা, জবাবদিহি ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজের ১ লাখ ফলোয়ার পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, জনসাধারণের অর্থে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা কীভাবে ব্যক্তিগত উদযাপনের জন্য ব্যবহার করা হলো এবং এর অনুমোদন কে দিয়েছেন।

আরও গুরুতর অভিযোগ হলো, পুরো আয়োজনটি প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে কাজিপুর আইএইচটির প্রতিষ্ঠান প্রধান জুবাইদা মিনহাজ বলেন, “আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আমার কিছুই জানা নেই। যদি আমার অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স রুম ব্যবহার করে এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে সেটি নিয়ম ও আইনের পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারে দায়িত্বশীলতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি অফিস ও স্থাপনা নির্ধারিত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য ব্যবহারের বিধান থাকলেও ব্যক্তিগত বা প্রচারণামূলক অনুষ্ঠানের ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক।

ঘটনার প্রকৃত কারণ, অনুমোদনের উৎস এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর সবার।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ