ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের ক্রসবার-৩ এলাকায়

মাদকবিরোধী অভিযানে মোবাইল ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

ছবিঃ শিরোনাম নিউজ

সিরাজগঞ্জ পৌর এলাকার চায়না ক্রসবার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চায়না ক্রসবার এলাকা এবং ২ নম্বর ওয়ার্ডের বারোটার বাইন সংলগ্ন পাকা সড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাসির উদ্দিন (৪৪), মো. আশিকুর রহমান (৩২), প্রশান্ত রায় মল্লিক (৩৩), সিরাজগঞ্জ বাজার স্টেশনের মোবাইল ব্যবসায়ী মো. হাসান শাইখ (৪০) এবং মো. আবু নাইম (২৮)।

অভিযান সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা মাদক সেবন করে বেসামাল অবস্থায় এলাকায় উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে জনসাধারণের স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম পুলিশ অভিযান

শিরোনাম নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদকবিরোধী অভিযানে মোবাইল ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ পৌর এলাকার চায়না ক্রসবার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চায়না ক্রসবার এলাকা এবং ২ নম্বর ওয়ার্ডের বারোটার বাইন সংলগ্ন পাকা সড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাসির উদ্দিন (৪৪), মো. আশিকুর রহমান (৩২), প্রশান্ত রায় মল্লিক (৩৩), সিরাজগঞ্জ বাজার স্টেশনের মোবাইল ব্যবসায়ী মো. হাসান শাইখ (৪০) এবং মো. আবু নাইম (২৮)।

অভিযান সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা মাদক সেবন করে বেসামাল অবস্থায় এলাকায় উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে জনসাধারণের স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ