দিনাজপুরের বীরগঞ্জে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালের শয়নকক্ষের বিছানার নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।