ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

যাত্রীবাহী বাসের ধাক্কায়

অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে দিলে স্বামী-স্ত্রীসহ তিনজন ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

বেলকুচি থানার ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।

বিষয় : সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনা বেলকুচি

শিরোনাম নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে দিলে স্বামী-স্ত্রীসহ তিনজন ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

বেলকুচি থানার ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
সহ-সম্পাদকঃ সোহেল রানা
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ