ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

জয়পুরহাটের ক্ষেতলালে

রাস্তায় বিছিয়ে রাখা খড়ে চাকা পিছলে শ্যালক-দুলাভাই নিহত

সংগৃহীত ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বিছিয়ে রাখা খড়ে চাকা পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইমন। পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর শুকাতে দেওয়া কাঁচা খড়ের কারণে চাকা পিছলে যায় এবং তারা সবাই রাস্তায় ছিটকে পড়েন। ঠিক একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ওপর দিয়ে চলে যায়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে ইমন ও ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমনের স্ত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয় : জয়পুরহাট খড় শ্যালক দুলাভাই

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাস্তায় বিছিয়ে রাখা খড়ে চাকা পিছলে শ্যালক-দুলাভাই নিহত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বিছিয়ে রাখা খড়ে চাকা পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইমন। পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কের ওপর শুকাতে দেওয়া কাঁচা খড়ের কারণে চাকা পিছলে যায় এবং তারা সবাই রাস্তায় ছিটকে পড়েন। ঠিক একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ওপর দিয়ে চলে যায়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে ইমন ও ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমনের স্ত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
সহ-সম্পাদকঃ সোহেল রানা
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ