প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
কাজিপুরে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা
শিরোনাম ডেস্ক ||
সিরাজগঞ্জের কাজিপুরে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লাখ টাকা এবং শর্ত ভঙ্গ করে মাটি উত্তোলন ও বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাজিপুর ও ধুনট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্ক রিভার রোডসংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।এ ছাড়া পৃথক অভিযানে গান্ধাইল-বাঐখোলা নদীর তীর থেকে নির্ধারিত শর্ত ভঙ্গ করে মাটি উত্তোলন এবং তা বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও নদীর তীর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।কাজিপুর উপজেলা অংশের অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ