প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
দিনাজপুরে গিয়ার চাকুসহ চাঁদাবাজ গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী
তানভীর আহাম্মেদ ||
দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় ট্রাকচালক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে এক যুবককে গিয়ার চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।সোমবার (২৩ জুন) ভোর ৫টা ৫০ মিনিটে কোতয়ালী থানাধীন বাহাদুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তি হলেন, দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুর এলাকার মো. তাহি (২২)। তিনি আমিনুল ইসলাম মুন্নার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি স্টিলের তৈরি গিয়ার চাকু উদ্ধার করা হয়।পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমের তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।ডিবি সূত্রে জানা গেছে, বাহাদুর বাজার এলাকায় মালামাল নিয়ে আসা ট্রাকচালক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিল কয়েকজন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ফাহিম (২২) ও মাসুদ (২৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ