প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
ব্রিজের নিচে ভাসছিলো বৃদ্ধের মরদেহ
নিজস্ব প্রতিবেদক ||
সিরাজগঞ্জের চন্ডীদাসগাতি এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, চণ্ডীদাসগাতি ব্রিজের নিচের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ