প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
৪ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
রাব্বি হাসান হৃদয় ||
সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য দত্তবাড়ি মহল্লার মো. রাব্বি।এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসভবনে অগ্নিসংযোগ এবং দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অপর তিনজন ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ