প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, প্রাণ গেল তরুণী মায়ের
নিজস্ব প্রতিবেদক ||
বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত প্রয়োগ ও চিকিৎসকের অবহেলায় আফরিন জাহান অহনা (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত অহনা বগুড়া শহরের গাজীপালশা চৌকিরপাড় এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য তাকে শহরের খান্দার এলাকার ‘সুস্বাস্থ্য’ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি সন্তানের জন্ম দেন। তবে অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ অহনার রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’ বলে জানায়। সেই অনুযায়ী রক্ত সংগ্রহ করে তার শরীরে প্রয়োগ করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুনরায় পরীক্ষা করে তার প্রকৃত রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ পাওয়া যায়। ভুল গ্রুপের রক্ত প্রয়োগের কা রণে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহতের স্বজনরা এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে ‘সুস্বাস্থ্য’ ক্লিনিকটি তালাবদ্ধ পাওয়া যায় এবং কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ