প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
র্যালি থামিয়ে ব্রাজিল সমর্থকদের হাতে 7UP তুলে দিলেন আর্জেন্টিনা ভক্তরা
ডেস্ক নিউজ ||
ফুটবল মানেই আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার মাঝেও যে সৌহার্দ্য ও বন্ধুত্ব থাকতে পারে, তারই এক সুন্দর উদাহরণ দেখা গেছে শরীয়তপুরে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল র্যালি শহরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে অবস্থান নেওয়া আর্জেন্টিনা সমর্থকেরা তাদের হাতে কোমল পানীয় 7UP তুলে দেন।কোনো উত্তেজনা বা বিরোধ নয়, বরং হাসি-আনন্দ আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত সবার নজর কাড়ে। স্থানীয়দের ভাষ্য, পুরো পরিবেশ ছিল উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা প্রশংসা করে মন্তব্য করছেন, “ফুটবল বিভক্ত করে না, বরং একত্রিত করে।” অনেকেই ঘটনাটিকে ক্রীড়াসুলভ মানসিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ